| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে: শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০১:০০:২৬:পূর্বাহ্ন  |  ১০৮৭৫৩৭ বার পঠিত
দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে: শিক্ষা উপদেষ্টা

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে নিহত গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস ও অমার্জনীয় অপরাধ। বিশ্বাস বা মতপার্থক্যের অজুহাতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। বাংলাদেশ একটি আইনশাসিত রাষ্ট্র, অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ধর্ম বা পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এসএম নাজমুস ছালেহীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এদিকে নিহতের বাড়ির আঙিনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।

সরকারের পক্ষ থেকে নিহত দিপু চন্দ্র দাসের পরিবারকে শুকনো খাবার ও চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪