রিপোর্টার্স২৪ডেস্ক: আগামী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত। তফসিল ঘোষণার পর রাজধানীতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। এ ছাড়া সহিংসতা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে।
দুই দিন পর খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উৎসব অনুষ্ঠিত হবে। একই সময় দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব কারণে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ।
পুলিশ জানিয়েছে, তারা প্রস্তুত। মঙ্গলবার সচিবালয়ে নিরাপত্তা বিষয়ক সভায় পুলিশ কমিশনার, এসপি, ডিসি, বিভাগীয় কমিশনার ও ডিআইজিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাসীদের দমন করতে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, দেশে প্রায় ২০০ টহল দল মাঠে রয়েছে এবং সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি