| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:৩০:১৯:পূর্বাহ্ন  |  ১০৪৫৬১৭ বার পঠিত
প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি আপিল বিভাগে কর্মরত ছিলেন। বুধবার (২৪ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আগামী রোববার। এর আগে, গত শনিবার দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির কারণে গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্মদিবস পালিত হয়। ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট বিচারক ছিলেন। জুবায়ের রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর মাস্টার্স সম্পন্ন করেন।

১৯৮৫ সালে তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব শুরু করেন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জুবায়ের রহমান চৌধুরী দেশের বিচারব্যবস্থায় নতুন অধ্যায় শুরু করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪