| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:৩৩:৫৮:পূর্বাহ্ন  |  ১০৪৮৯৫৫ বার পঠিত
শেরপুরে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার ডোবারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সন্দেহজনকভাবে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট তৈরির গুঁড়া ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি জানান, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, আটককৃত আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪