| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১২:১৬:২৯:অপরাহ্ন  |  ৮৬৯৫৯৫ বার পঠিত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সমারসেটের উইকেটরক্ষক ব্যাটার থমাস রিউ অধিনায়ক হিসেবে দলে আছেন।

সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে অংশ নেওয়া রিউ-এর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত ম্যাচের যুব ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান আহমেদ, তিনি এবার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার আলি ফারুক। যুব দলের কোচ মাইকেল ইয়ার্ডি মনে করেন, বিশ্বকাপের আগে ইংল্যান্ড একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামছে।

ইয়ার্ডি বলেন, আমরা যে খেলোয়াড়দের নির্বাচন করেছি, তাদের জন্য এটি দারুণ সুযোগ। বিশ্বকাপের মঞ্চে শুধু ইংল্যান্ডের জার্সি গায়ে তোলাই নয়; বরং বিশেষ কিছু করে দেখানোরও সুযোগ। দলের মধ্যে অভিজ্ঞতার ভালো সমন্বয় রয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড়ের কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা আছে, যা টুর্নামেন্টে তাদের অনেক সাহায্য করবে।

তিনি আরও বলেন, আমি চাই খেলোয়াড়রা বিশ্বকাপে খেলার এ সুযোগটি উপভোগ করুক জিম্বাবুয়ের মতো সুন্দর দেশে। বিভিন্ন দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করুক। ১৬ দলের বিশ্বকাপে ইংল্যান্ড গ্রুপ ‘সি’তে খেলবে। ১৬ জানুয়ারি হারারেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এরপর স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। গ্রুপ পর্ব থেকে তিনটি দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল:

থমাস রিউ (অধিনায়ক), ফারহান আহমেদ, রালফি আলবার্ট, বেন ডকিন্স, ক্যালেব ফ্যালকনার, আলি ফারুক, অ্যালেক্স ফ্রেঞ্চ, অ্যালেক্স গ্রিন, লুক হ্যান্ডস, ম্যানি লামসডেন, বেন মেইজ, জেমস মিন্টো, আইজ্যাক মোহাম্মদ, জো মুরস, সেবাস্টিয়ান মরগান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪