| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবশেষে অবসরের পরই বিসিবির সম্মাননা পাচ্ছেন রুবেল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ০৮:৩০:৪২:পূর্বাহ্ন  |  ৩২৩ বার পঠিত
অবশেষে অবসরের পরই বিসিবির সম্মাননা পাচ্ছেন রুবেল

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন না খেললেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নেওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মাননা পাচ্ছেন পেসার রুবেল হোসেন। আজ (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে রুবেলকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হবে। এ সময় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এই পেসার।

গণমাধ্যমকে রুবেল বলেন, ক্রিকেট বোর্ডের এমন সম্মাননায় তিনি আনন্দিত। মাঠ থেকে খেলে অবসর নিতে না পারলেও মাঠে দাঁড়িয়ে এই স্বীকৃতি পাওয়াকে তিনি বিশেষ অনুভূতি হিসেবে দেখছেন।

ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন রুবেল হোসেন। ৪৪ ইনিংসে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ইনিংসে ৫ উইকেট ১৬৬ রান।

ওয়ানডে ফরম্যাটে তিনি বেশি সফল ছিলেন। ১০৪ ম্যাচে ১২৯টি উইকেট শিকার করেছেন। এই সংস্করণে তার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।

এ ছাড়া ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন রুবেল। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার শেষে দেশের ক্রিকেটে অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিসিবি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪