| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করল কানাডা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৩:০৪:২৯:অপরাহ্ন  |  ৩২২২৫৭ বার পঠিত
বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করল কানাডা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কানাডা সরকার। এ বিষয়ে ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে দেশটি।

বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা সতর্কবার্তায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের পর বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে আগামী ২৫ ডিসেম্বরসহ ভোটের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়ে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা রয়েছে।

কানাডার ভ্রমণ পরামর্শে আরও বলা হয়েছে, এ সময় ঢাকায় বড় জমায়েত হতে পারে এবং যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ সমাবেশও হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং ঢাকা ও অন্যান্য বড় শহরে ট্র্যাফিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে। শহরের বাইরে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলা হয়েছে, এতে ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

সবশেষে, সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আশঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত কানাডার নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, অল্প সময়ের নোটিশেই নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪