বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের চেলোপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ৩টি বসতবাড়ি ভস্মীভূত হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আমির আবু হানজালা, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি দেলোয়ার হুসাইন সাঈদী, ২০ নম্বর ওয়ার্ড আমির মাস্টার শামসুজ্জামান, নায়েবে আমির হাসান আলী প্রমুখ। এ সময় তিনি অসহায় পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন। গত রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মধু বর্মণ, উত্তম সাহা ও বিপুল সাহার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
রিপোর্টার্স২৪/এসএন