| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৪:৫৩:৫৪:অপরাহ্ন  |  ৩৫৮৬৪১ বার পঠিত
এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে অবস্থিত এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, অনুমোদনহীনভাবে ড্রোন উড়ানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪