রিপোর্টার্স২৪ডেস্ক: মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় আলোচনায় ছিলেন তিনি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধের ভিত্তিতে বুধবার নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেপ্তার ও অবস্থান নিয়ে তার অনুসারী ও ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
তার অনুসারীদের দাবি, ভৈরব থেকে বাসে করে ঢাকায় আসার পথে একটি স্থানে বাস থামিয়ে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
তবে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি