| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে কুরআন শরীফে লাথির অভিযোগে যুবক গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৬:২৭:০৩:অপরাহ্ন  |  ২৯৬৮৭১ বার পঠিত
নড়াইলে কুরআন শরীফে লাথির অভিযোগে যুবক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় মুসলিমদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন শরীফে লাথি দেওয়া ও প্রস্রাব করার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। আটক ঐ যুবক কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আঃ রহিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে অভিযুক্ত হামিম মোল্যা পবিত্র কুরআন শরীফে লাথি মেরে কোরআন শরীফের উপর প্রস্রাব করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামিম মোল্যা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন।

পবিত্র কুরআন শরীফে লাথি ও প্রস্রাব করার ঘটনা জানাজানির পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেন। এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আঃ রহিম জানান, পবিত্র কুরআন শরীফে লাথি ও প্রস্রাব করার অভিযোগে হামিম মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে নড়াগাতি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪