| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি: বদিউল আলম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৬:৪৮:১৬:অপরাহ্ন  |  ৩৫৮৪৯৯ বার পঠিত
অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি: বদিউল আলম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক, অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশন (ইসি) উপেক্ষা করেছে। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই অব্যাহত থাকবে।

বুধবার (২৪ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠনের পর ১৮টি ক্ষেত্রের অগ্রাধিকার ভিত্তিক সুপারিশ করেছে। স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সুষ্ঠু ভোটের জন্য অনেক সুপারিশ থাকলেও, ইসি তা পুরোপুরি গ্রহণ করেনি। শুধুমাত্র কিছু সুপারিশ মানা হয়েছে, তবে গুরুত্বপূর্ণ অংশগুলো উপেক্ষিত।

তিনি আরও উল্লেখ করেন,নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটে প্রকাশের আগে সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা সার্টিফাই করার বিধান আরপিও অধ্যাদেশে অন্তর্ভুক্ত হয়নি। একাধিক আসনের জন্য নির্বাচনী ব্যয় মনিটরিং কমিটি গঠন ও ব্যয় নজরদারির উদ্যোগ নেয়নি ইসি। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর সর্বশেষ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার বিধান আরপিওতে উপেক্ষিত।  পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল এবং প্রতি ৫ বছর পর পুনঃনবায়ন বাধ্যতামূলক করার সুপারিশও গ্রহণ হয়নি। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতি প্রয়োজন হওয়ার সুপারিশ আরপিওতে অন্তর্ভুক্ত হয়নি।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের ট্রাস্টি বিচারপতি আবদুল মতিন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪