| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি: অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৬:৫৫:২৩:অপরাহ্ন  |  ৩১৩৭২৪ বার পঠিত
৫ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি: অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু  নির্বাচনের তাগিদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশে অন্তর্ভর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাঁচজন মার্কিন কংগ্রেস সদস্য, যাতে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির’ ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পাঁচ কংগ্রেস সদস্যের মধ্যে রয়েছেন গ্রেগরি ডব্লিউ মিকস, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য; বিল হুইজেনগা ও সিডনি কমলাগার-ডোভ, যথাক্রমে প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য।

চিঠিতে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে। তারা মনে করান, একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করলে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে এটি মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের জাতীয় সংকটের সময়ে অন্তর্ভর্তী সরকার দায়িত্বশীল ভূমিকা নিয়েছে, এজন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ধন্যবাদ জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, অন্তর্ভর্তী সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে, যা দেশের জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা ফিরিয়ে আনবে।

চিঠিতে আরও বলা হয়েছে, সংগঠন করার স্বাধীনতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায় ব্যক্তিস্বরূপ হওয়া উচিত, সামষ্টিকভাবে নয়। যারা অপরাধ করেছে বা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাজনৈতিক দলের সম্পূর্ণ স্থগিতাদেশের প্রয়োজন হবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪