জামালপুর প্রতিনিধি : জামালপুরের ৫টি আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যাঁরা— জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২ (ইসলামপুর) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এ. ই. সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম এবং জামালপুর-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর-২ পৌরসভার সাবেক দুইবারের মেয়র অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর-২ আসনের নমিনি সুলতান মাহমুদ বাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি হাতে পেয়েছি। এজন্য তিনি জামালপুর-২ আসন (ইসলামপুর)-এর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি অন্যান্য যারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের সঙ্গে মিলেমিশে ধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/এসএন