| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় নারী নিহত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৭:০৩:৪০:অপরাহ্ন  |  ৩৩৮৭৯৫ বার পঠিত
শেরপুর নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় নারী নিহত

তপু সরকার হারুন: শেরপুরের নালিতাবাড়ীতে মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় মাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর বুধবার সকালে নালিতাবাড়ী-শেরপুর আঞ্চলিক মহাসড়কের সন্ন্যাসীভিটা ব্রিজ এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা এলাকার হাদিউল ইসলামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে বাড়ির সামনে থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় নালিতাবাড়ীগামী একটি বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪