সিনিয়র রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিভিন্ন পত্রপত্রিকায় স্বরাষ্ট্র ও উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়ার খবর এসেছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই এবং এই বিষয়ে উপদেষ্টা পরিষদে কোনও আলোচনা হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি