| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইন্টারনেট কখনই বন্ধ নয়, এনটিএমসি বিলুপ্ত করতে অধ্যাদেশের খসড়া অনুমোদন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৯:৩৪:২৯:অপরাহ্ন  |  ৩১২০৫০ বার পঠিত
ইন্টারনেট কখনই বন্ধ নয়, এনটিএমসি বিলুপ্ত করতে অধ্যাদেশের খসড়া অনুমোদন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করে আড়িপাতার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আধা বিচারিক কাউন্সিল গঠনের বিধান রেখে টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, এনটিএমসির পরিবর্তে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট (সিআইএস) নামে একটি নতুন সংস্থা গঠন করা হবে। এই সংস্থা আধা বিচারিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আড়িপাতার কার্যক্রম পরিচালনা করবে।

একই সঙ্গে অধ্যাদেশের খসড়ায় একটি গুরুত্বপূর্ণ ধারা সংযোজন করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ সংশোধনের এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থার মাধ্যমে আড়িপাতার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আইনি কাঠামো আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪