| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়দিনে রাজধানীর গির্জায় সর্বোচ্চ নিরাপত্তা, নেই কোনো শঙ্কা: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ১৯:৪৮:১২:অপরাহ্ন  |  ১০৪৬৫৯৩ বার পঠিত
বড়দিনে রাজধানীর গির্জায় সর্বোচ্চ নিরাপত্তা, নেই কোনো শঙ্কা: ডিএমপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: শুভ বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম বলেন, বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব ঘিরে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে আমরা সবাই প্রস্তুতি সভা করেছি। রাজধানীর সব গির্জায় যেন মানুষ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ রাজধানীর অন্যতম বড় গির্জা। এখানে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল, আজ থেকে তা আরও জোরদার করা হচ্ছে। আমাদের কাছে কোনো শঙ্কা বা আশঙ্কার তথ্য নেই। বড়দিন সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

ডিএমপি সূত্রে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোর প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪