| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজার নেতাকর্মী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২১:৩৫:৫৩:অপরাহ্ন  |  ১০৫২০১৮ বার পঠিত
বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজার নেতাকর্মী
ছবির ক্যাপশন: বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বাগেরহাট জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানিয়েছেন, নেতারা ইতোমধ্যেই বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

তিনি বলেন,তারেক রহমান আমাদের আবেগ ও ভরসার জায়গা। কালকের গণসংবর্ধনা সভায় তার প্রতিফলন আমরা দেখতে পাব। জেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা বিশেষ পরিবহণে ঢাকায় যাচ্ছেন। বাগেরহাট সদর থেকে চারটি, কচুয়া থেকে ছয়টি বাসসহ বিভিন্ন যানবাহন ভাড়া করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে নেতারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রওনা দেবেন। পুরো যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখতে মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রাণের নেতা দেশে ফিরছেন। ছাত্রদলও সম্পূর্ণ প্রস্তুত; প্রায় দুই হাজার ছাত্র নেতা ঢাকায় গণসংবর্ধনায় অংশ নেবে। তারেক রহমান শুধু নেতা নন, তিনি গণতন্ত্র ও ভোটাধিকার আন্দোলনের প্রতীক। তার প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন আশার বার্তা দেবে।

স্থানীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে। বাগেরহাটের বিএনপি পরিবার দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে উৎসবমুখর পরিবেশে রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪