| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে আরও একটি আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২১:৪০:২৬:অপরাহ্ন  |  ১০৭১৫৫১ বার পঠিত
বাগেরহাটে আরও একটি  আসনের মনোনয়ন সংগ্রহ সিলভার সেলিমের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বাগেরহাট  প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে আরও একটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন সিলভার সেলিম। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট সংসদীয় ৩ আসনের ( রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ এইচ সেলিমের পক্ষে তাঁর অনুসারীরা। এ নিয়ে  তিনি জেলার মোট চারটি সংসদীয় আসনেই মনোনয়ন সংগ্রহ করেছেন।  

এর আগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী), বাগেরহাট-২ (সদর–কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ নতুন করে আরেকটি আসনে মনোনয়ন যুক্ত হওয়ায় সর্বমোট চারটি আসনেই মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।

মনোনয়নপত্র সংগ্রহ করে মেহেদী হাসান বলেন, আমরা চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটের মানুষের সেবা করতে পারি। তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নাকি কোন দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা বলে উল্লেখ করে স্থানীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যাখ্যানের দাবী করেন নেতাকর্মীর। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪