| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতার্তদের সহায়তায় এগিয়ে এলেন সাংবাদিক রানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২১:৫৬:২৫:অপরাহ্ন  |  ১০৫৮৩৯৯ বার পঠিত
শীতার্তদের সহায়তায় এগিয়ে এলেন সাংবাদিক রানা
ছবির ক্যাপশন: দৌলতদিয়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. আমিনুল ইসলাম রানা

রাজবাড়ী প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়তে থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. আমিনুল ইসলাম রানা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে নিজ অর্থায়নে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে দৌলতদিয়া টার্মিনাল এলাকা ও শাহাদাৎ মেম্বার পাড়ার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মো. সুমন শেখসহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সাংবাদিক মো. আমিনুল ইসলাম রানা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সামান্য সহায়তা করাই আমার মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

মানবিক এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, শীতের রাতে এভাবে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ দরিদ্র মানুষের জন্য অনেকটাই স্বস্তিদায়ক। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলেও তারা মন্তব্য করেন।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪