| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গফরগাঁওয়ে অভিযানে দুই ইটভাটার চিমনী ভেঙে ধ্বংস,জরিমানা আদায়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২২:৪৩:৪১:অপরাহ্ন  |  ৭৬৯৮৪৯ বার পঠিত
গফরগাঁওয়ে অভিযানে দুই ইটভাটার চিমনী ভেঙে ধ্বংস,জরিমানা আদায়
ছবির ক্যাপশন: গফরগাঁও উপজেলার পাতলাসি এলাকায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি ইটভাটার চিমনী ধ্বংস করা হয়েছে এবং এক ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাতলাসি এলাকায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুইটি ইটভাটার চিমনী ধ্বংস করা হয়েছে এবং এক ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি, যিনি মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করেন।

মোবাইল কোর্টে মেসার্স এসবিএন ব্রিকস ও মেসার্স এসএমবি ব্রিকসের চিমনী এবং দেয়াল ভেঙে ধ্বংস করা হয়। এছাড়া মেসার্স এম এম ই ব্রিকসকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় সকল ইটভাটার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, পাশাপাশি সহযোগিতা প্রদান করেন ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, গফরগাঁও ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও বাংলাদেশ সেনাবাহিনী।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪