| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:০৩:৩০:অপরাহ্ন  |  ৩৩৬৭২১ বার পঠিত
ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের পর্দা নামানো হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাজীদা আহমেদ।

প্রধান অতিথি কলেজে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ঝিনাইদহ ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ছেবাজুজ্জামান। পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট উপভোগ করেন।

এবারের প্রতিযোগিতায় হুনাইন হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে, সারা বছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের সামগ্রিক মূল্যায়নে খায়বার হাউস সার্বিক চ্যাম্পিয়ন এবং হুনাইন হাউস রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেটসহ অন্যান্য অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেটদের শারীরিক দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি তিনি ক্যাডেটদের দেশ ও মাতৃকার প্রয়োজনে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে এই আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্যাডেটরা মোট ৩৩টি ইভেন্টে অংশগ্রহণ করে। এছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য ও কর্মচারীদের জন্যও পৃথক ইভেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪