| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর-৫ আসনে ধানের শীষের নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:৩০:১১:অপরাহ্ন  |  ১০৪৫৩৪০ বার পঠিত
যশোর-৫ আসনে ধানের শীষের নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

যশোর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, ১২ দলীয় জোটের শরিক হিসেবে মুফতি রশীদ ওয়াক্কাস অতীতে বিএনপির সব গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি ইসলাম ও দেশের জন্য তাঁর পিতা মরহুম মুফতি ওয়াক্কাসের অবদানও মনোনয়ন বিবেচনায় গুরুত্ব পেয়েছে।

সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে মুফতি রশীদ ওয়াক্কাস তাঁর বাবার আদর্শ অনুসরণ করে যশোর-৫ আসনের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি তাদের সমমনা ও শরিক দলগুলোর জন্য আরও সাতটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪