| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীর বল্লা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ২৩:৫৯:৩৯:অপরাহ্ন  |  ১০৩৯৮৬৮ বার পঠিত
কালিহাতীর বল্লা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রোড এলাকায় বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

দোকানটির পেছনে বসতবাড়ি থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দাহ্য সামগ্রী থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম চলছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪