রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গেজেটে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি