অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে বুধবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোঃ আবুল হোসেন গাজী, এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও যশোর এম এম কলেজের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন, ১ নং পৌর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি এমডি আল মাহমুদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক অবেদ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি শাহাজাহান সিরাজ, অভিভাবক সদস্য আবদুল আলিম, সমাজসেবক অলিয়ার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর মোল্লা, এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যাটার্জী, দুলাল কুমার বিশ্বাস, মোহন লাল, দীপক কুমার বিশ্বাস ও মনোরঞ্জন প্রসারী।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি