| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি তীব্র যানজট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৩:৩০:৫৯:পূর্বাহ্ন  |  ১০৭৬২৮৩ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি তীব্র যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত উভয় লেনে শত শত যানবাহন আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, লাঙ্গলবন্দ ব্রিজের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হওয়ার কারণে যানবাহন ধীর গতিতে পারাপার হচ্ছিল। বিকল ট্রাকটি সরিয়ে নেওয়ার পরও বাড়তি যানবাহনের চাপের কারণে কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত যানজট দেখা দিয়েছে।

এক যাত্রী আব্দুল্লাহ আল আমীন বলেন, আমি মদনপুর থেকে গাড়িতে উঠেছি সায়দাবাদ যাওয়ার উদ্দেশে। অন্তত এক ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। গণমাধ্যম কর্মী এমরান হোসেনও জানান, উভয় লেনে যানজট রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, আজ সকালে লাঙ্গলবন্দ ব্রিজে একটি ট্রাক বিকল হয়েছিল। ট্রাকে প্রায় ২৭ টন মালামাল ছিল, তাই সরাতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগেছে। বর্তমানে যানজট মূলত গাড়ির অতিরিক্ত চাপের কারণে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪