| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:৫১:১৯:পূর্বাহ্ন  |  ৩৫৪৪৪৭ বার পঠিত
পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ভোটে আগ্রহী ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগে নিবন্ধনের শেষ সময় ছিল ২৫ ডিসেম্বর। ভোটারদের সুবিধার্থে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এখনো যারা নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, মনোনয়নপত্র দাখিলসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য, যাতে প্রার্থী বা তাঁদের প্রতিনিধিরা প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আচরণবিধি লঙ্ঘন হবে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দেখবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪