| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৪:৩৩:০৭:পূর্বাহ্ন  |  ১৮২১৯৩৬ বার পঠিত
ভোলায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি: ভোলায় পূর্ব শত্রুতার জেরে মো. সিফাত হাওলাদার (২১) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত হাওলাদার ওই এলাকার মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সিফাত হাওলাদারের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরের দিকে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাই হাসিব ও শাকিবের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই সন্ধ্যার দিকে ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ সময় সিফাতের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪