| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ০৭:২৩:২৪:পূর্বাহ্ন  |  ১৭৭২২৬৭ বার পঠিত
তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল

চবি প্রতিনিধি: দেশনেতা তারেক রহমানের আগমনকে সামনে রেখে সংবর্ধনা জানাতে গত ২৪ ডিসেম্বর চবি ছাত্রদলের নেতাকর্মীরা বাস -ট্রেন যুগে ঢাকা অভিমুখে যাত্রা করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার ৩০০ ফিটে দেশনেতা তারেক রহমান কে সংবর্ধনা জানাতে চবি ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, দল থেকে বাসের ব্যবস্থা করেছে। চট্টগ্রাম মহানগরের সঙ্গে সমন্বয় করে দুটি বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব পরিবহন ব্যবস্থায় সহায়তা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ বিষয়ে চবি ছাত্রদলের সহ সভাপতি আহসান হাবিব বলেন, আমরা চবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী রা দেশনেতা তারেক রহমান কে সংবর্ধনা জানাতে আজ উপস্থিত হয়েছি। সেন্ট্রাল ছাত্র দল সহ চবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী  এখানে উপস্থিত হয়েছে। দেশনেতাকে পেয়ে আমরা উচ্ছ্বসিত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪