| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে কৃষকদল নেতার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৩:৩২:৫৭:অপরাহ্ন  |  ১০৮৩০৩৩ বার পঠিত
ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে কৃষকদল নেতার মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সি খাইরুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গাড়িবহরসহ কৃষকদলের আহ্বায়ক মুন্সি খাইরুজ্জামান আলম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কালের সাক্ষী হতে সবাইকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িবহরে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারানোর বেদনায় উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় হাসপাতালের করিডোরে শোকের ছায়া নেমে আসে।

মুন্সি খাইরুজ্জামান আলম নড়াইলের লোহাগড়া থানার দিঘলিয়া গ্রামের চেরাক আলী মুন্সির পুত্র বলে জানা গেছে। নড়াইল উপজেলা কৃষকদলের আহ্বায়কের মৃত্যুতে এক শোক বিবৃতিতে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান এবং ভাঙ্গা উপজেলা সভাপতি সামাদ খন্দকার শোক প্রকাশ করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪