| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সচিব শফিকুল আলম

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:২৩:৩০:অপরাহ্ন  |  ১০৭৯৬৩৮ বার পঠিত
তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তার মতে, তারেক রহমানের আগমনে দেশে বিদ্যমান রাজনৈতিক শূন্যতা অনেকটাই পূরণ হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রেসসচিব বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থেই কিছু রাজনৈতিক শূন্যতা রয়েছে। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে শফিকুল আলম আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে আসার প্রভাব অবশ্যই ইতিবাচক হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশ এখন একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমান দেশে ফেরার ফলে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া আরও স্মুথ হবে।

তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, তার নিরাপত্তার বিষয়টি বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সরকার সেই সব সহযোগিতাই করছে।

এদিকে, খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল আলম বলেন,  এটি গতকাল রাত ১২টার দিকের ঘটনা। এ বিষয়ে বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।

উল্লেখ্য, আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে বিমানটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়ে নির্ধারিত সময়েই রাজধানীতে পৌঁছে।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪