| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ২০:৩০:২২:অপরাহ্ন  |  ১০৪৩০২০ বার পঠিত
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান।

নরসিংদী প্রতিনিধি জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে তার পক্ষে ব্যক্তিগত সহকারী সানাউল্লাহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তৌফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ বিষয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে।

জানা গেছে, তৌফিকুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতার শেখ মুজিবুর রহমানের সৎ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি।

নরসিংদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তৌফিকুর রহমানকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। তবে নির্বাচনী প্রচারণায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

তৌফিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪