বরগুনা প্রতিনিধি: বরগুনা প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক বাংলাদেশের খবরের বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল২৪ ও সমকালের প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ৪৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের মইনুল আবেদীন সুমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি টেলিভিশনের মালেক মিঠু।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ। কমিশনার ছিলেন প্রেসক্লাবের সদস্য রিয়াজ আহমেদ মুসা ও সাইফুল ইসলাম মিরাজ।