| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীত বাড়ায় কম দামে কাপড়ের দোকানে ভিড়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ০০:৩৫:১২:পূর্বাহ্ন  |  ১০৭৩১৮৬ বার পঠিত
শীত বাড়ায় কম দামে কাপড়ের দোকানে ভিড়

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম কাপড়ের জন্য ভ্রাম্যমাণ ও পুরাতন কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন। বিকেল থেকে শহরের বিভিন্ন মোড়, ফুটপাত ও হাটে দোকানগুলোতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ শীতবস্ত্র কিনতে ছুটে আসেন।

স্থানীয় বিক্রেতারা জানান, ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে জ্যাকেট, ১০০ থেকে ২০০ টাকার মধ্যে সোয়েটার বিক্রি হচ্ছে। শিশুদের জন্যও কম দামে শীতের কাপড় পাওয়া যাচ্ছে। শেরপুরে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র হিমেল হাওয়ার কারণে এই চাহিদা আরও বাড়েছে।

সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু না হওয়ায় নিম্ন আয়ের মানুষরা পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন। শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক জানান, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে সরকারি উদ্যোগে ১৬০ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন রাতে শহরের ছিন্নমুল মানুষদের মাঝে কম্বল বিতরণ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪