চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ১৯তম জেলা রোভার মুট গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
মেয়র শাহাদাত হোসেন রোভার স্কাউটদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন সুন্দর হয় এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠা যায়। অনুষ্ঠান পরিচালনা করেন রোভার মুটের মুট সচিব এ.জেড.এম বোরহান উদ্দিন।
পাঁচ দিনব্যাপী মুটে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মুক্ত দলের ৭০টি ইউনিটের ৮৫০ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। তারা সানরাইজ স্ট্রাইডস, ক্যাম্প ক্রাফট, ইয়ুথ ভয়েস অ্যান্ড ভিশন, সার্ভাইভার স্কিল সামিট, ক্যারিয়ার কম্পাস, ডিজাস্টার অ্যান্ড রেসকিউ, স্পিরিচুয়াল নাইট, ফ্লেমস অফ ফেস্টিভিটি, নবান্ন উৎসব ও হিউম্যানিটি মার্চসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন রোভার স্কাউটদের প্রশংসা করে ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আশা প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/বাবি