কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩৮ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবির অধীনস্থ মোল্লারচর বিওপি এ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৬২/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেহুলারচর এলাকায় মালিকবিহীন ভারতীয় থান কাপড় ২ হাজার ৮৩২ মিটার, ১৮৬টি কম্বল ও ১৮৬টি কম্বলের কাভার জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৮ হাজার ৫০০ টাকা।
জব্দ করা কাপড় ও কম্বল রৌমারী কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি