| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘন কুয়াশায় চাঁদপুরে লঞ্চ সংঘর্ষ, নিহত ২

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ০৪:৫৬:৪০:পূর্বাহ্ন  |  ১৭৬৮৫৬৩ বার পঠিত
ঘন কুয়াশায় চাঁদপুরে লঞ্চ সংঘর্ষ, নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের হাইমচর এলাকার নীলকমল এলাকায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুই যাত্রী নিহত হয়েছেন। আহত বা নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ দুটি হচ্ছে ঢাকামুখী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালমুখী অ্যাডভেঞ্চার-৯।

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, যে দুজন মারা গেছে তারা জাকির সম্রাট লঞ্চের যাত্রী। আমাদের লঞ্চের কোন যাত্রী নিহত হয়নি। মারা যাওয়া যাত্রীরা লঞ্চের কিনারায় ছিলো এবং লঞ্চে ধাক্কা লাগায় তারা নিজেদের সামলাতে পারেনি। তবে ঘটনার পর লঞ্চগুলো যে যার গন্তব্যে চলে যায়। আমি নিরাপদে ঝালকাঠি এসে পৌঁছেছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী বলেন, ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪