| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়াশায় বিপর্যস্ত ঢাকার আকাশ, কলকাতায় ডাইভার্ট ৫ ফ্লাইট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:২১:০০:অপরাহ্ন  |  ১০৪০৭৬৪ বার পঠিত
কুয়াশায় বিপর্যস্ত ঢাকার আকাশ, কলকাতায় ডাইভার্ট ৫ ফ্লাইট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ২৪ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ব্যাহত হওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ঢাকায় পৌঁছায়।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে পাঁচটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। এর মধ্যে দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় নামতে ব্যর্থ হয়ে কলকাতায় পাঠানো হয়।

একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট, বিমান বাংলাদেশের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট কলকাতায় ডাইভার্ট করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪