| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেকের প্রত্যাবর্তন নির্বাচনের সন্দেহ দূর করেছে: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:০৮:৪৪:অপরাহ্ন  |  ১০৬৩৫২৩ বার পঠিত
তারেকের প্রত্যাবর্তন নির্বাচনের সন্দেহ দূর করেছে: প্রেস সচিব

স্টাফ  রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করার পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে যে সংশয় ছিলো, তা দূর হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মাত্র ৭ সপ্তাহ বাকি। শুরু থেকেই নির্বাচনের নির্ধারিত সময়েই আয়োজন হবে বলে আস্থা থাকলেও মাঝে মাঝে সেই আশাবাদ কিছুটা সংযত করতে হয়েছিল। তবে গতকালের ঘটনার পর এ বিষয়ে সমালোচকদের সংশয় পুরোপুরি দূর হয়েছে।

প্রেস সচিব আরও উল্লেখ করেন, মৌসুমের সবচেয়ে তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকা মানুষের সমাগম, যা দেশের নির্বাচনী প্রস্তুতির একটি শক্তিশালী বার্তা প্রদান করে।

তিনি বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর হাজারো প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত হয়ে উঠবেন। টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনভিত্তিক আলোচনা, যা গ্রামপর্যন্ত পৌঁছে দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াবে।

শফিকুল আলম শেষ করেন মন্তব্যটি দিয়ে, বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত বহন করছে। সমাজে বিভাজন ক্রমেই বাড়ছে। এই ক্ষত সারানোর একমাত্র উপায় হলো সত্যিকারের বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪