রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় দুটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে উভয় গুদাম পুরোপুরি পুড়ে গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও একটি গুদামে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের মর্ডান ও সারাবো ইউনিটের ৫টি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের সঠিক সূত্রপাত এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের গুদামগুলোও ক্ষতির আশঙ্কায় ছিলেন। কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম