| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের ঝিকরগাছায় ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:৫৮:৩৩:অপরাহ্ন  |  ১০৫৪৩৩৬ বার পঠিত
যশোরের ঝিকরগাছায় ভ্যান উল্টে প্রাণ গেল বৃদ্ধের

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় ধান ভাঙানোর মেশিন বহনকারী ভ্যান উল্টে শওকত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক রাকিবুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঝিকরগাছার পানিসারা গ্রামের বাইসা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শওকত আলী পানিসারা গ্রামের ইজ্জত আলী গাজীর ছেলে। আহত ভ্যানচালক রাকিবুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আব্দুল গফুরের ছেলে; বর্তমানে তিনি হারিয়াড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছেন।

স্থানীয় সূত্র জানায়, মো. শওকত আলী ধান ভাঙানোর জন্য রাকিবুল ইসলামকে ভ্যান ভাড়া দেন। বাইসা বাজার থেকে মেশিনসহ বাড়ি ফেরার পথে রাস্তার উঁচু-নিচু অংশে ধাক্কা লাগার কারণে ভ্যানের চালকের সিটের নিচের রড ভেঙে যায়। চালক ছিটকে পড়লে ভ্যান উল্টে যায় এবং ভ্যানের ওপর বসে থাকা শওকত আলী পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেন এবং শওকত আলীকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ জানান, হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শওকত আলীর মৃত্যু হয়। লাশ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রয়েছে।

ঝিকরগাছা থানার এসআই রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪