| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিসির কম্বল বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৬:১৫:৩১:অপরাহ্ন  |  ৩৫০০১০ বার পঠিত
মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিসির কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : শীতের তীব্রতায় মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নগরের কেন্দ্রীয় রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় জেলার বিভিন্ন উপজেলার অসহায় মানুষকে খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম, জেলা নাজির কামরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪