| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৬:২৫:১৯:অপরাহ্ন  |  ১০৪২৫৬৯ বার পঠিত
লোহাগড়ায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কামনা শিশু সেন্টার স্কুলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

সাহিত্য প্রত্যাশার সম্পাদক কবি দুখু হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং মনিকা একাডেমির পরিচালক কবি সবুজ সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী দিন পত্রিকার সম্পাদক ও অগ্নিবীনার প্রতিষ্ঠাতা নজরুল গবেষক এইচ এম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আলমগীর হোসাইন, কবি সৈয়দ খায়রুল আলম, কবি ড. ওয়াহিদ মোহাম্মদ, কবি শেফালী বেগম, কবি ননী গোপাল চক্রবর্তী, কবি লিয়াকত হাসান, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, সাংবাদিক ফরহাদ খান, কবি কামনা ইসলাম, শিক্ষক রেজাউল ইসলাম, শিক্ষক গুলশান আরা, কবি টিপু সুলতান, কবি মিজানুর রহমান, কবি বি এম মিজানুর রহমান, কবি রাজিবুল ইসলাম, বি এম ফরিদুল আলম, সোমা চৌধুরী ও শাহিনুর ইসলাম টিটো।

আলোচনা সভায় বক্তারা বলেন, কবি কামনা ইসলাম দীর্ঘদিন সাহিত্যচর্চা করে যাচ্ছেন। ইতোমধ্যে তার ৬৮টি বই প্রকাশিত হয়েছে। এই ধারাবাহিকতায় ‘কামনা সাহিত্য একাডেমি’র যাত্রা শুরু হলো। এই সাহিত্য একাডেমিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা সৃষ্টি হবে, সাহিত্যচর্চা হবে। এছাড়া শিশুদের প্রতি ভালোবাসার টানে ‘কামনা শিশু সেন্টার’ স্কুল প্রতিষ্ঠা করেছেন তিনি। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪