কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এই তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে কোস্ট গার্ড।
অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৯ হাজার লিটার ডিজেল (প্রায় ৯ লক্ষ ৩৬ হাজার টাকার) সহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত ডিজেল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাবে।
রিপোর্টার্স২৪/আয়েশা