| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ বছর আগে সংসদে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৭:১৫:৩২:অপরাহ্ন  |  ১০৪০২৭১ বার পঠিত
১৫ বছর আগে সংসদে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নিজের ১৫ বছর আগের এক বক্তব্যের কথা স্মরণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। দেশে ফেরার পর শুক্রবার পার্থ ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম ‘তারেক রহমান আসবেন’। বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই সময় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না।”

পার্থ বলেন, “আমি গণনা করে বলিনি, ভবিষ্যদ্বাণীও করিনি, কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম। আমার বিশ্বাস ছিল যে তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচা দিয়ে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়, জনগণের মাধ্যমে সঠিক সময়ে।”

পোস্টের শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লাখ লাখ নেতাকর্মীকে অভিনন্দন জানান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪