সিনিয়র রিপোর্টার: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার বিকেল ৫ টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায়। আট তলা ভবনের ছাদের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের কারণ জানা যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি