| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৯:১৪:১১:অপরাহ্ন  |  ১০৭২১২৬ বার পঠিত
রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভেন্ডাবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, বাধা প্রদানের পাশাপাশি হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভেন্ডাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, মঞ্জুর হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “মঞ্জুর হোসেনের নামে একাধিক মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।”

গ্রেপ্তার মঞ্জুর হোসেন উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪