| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১২:১৯:৩৪:অপরাহ্ন  |  ১০৩৩৭৭০ বার পঠিত
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান: ডিজি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট প্রদান করার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে পারবেন। এটি জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন। নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে তিনি বায়োমেট্রিক দেবেন সেটিও প্রস্তুত রয়েছে।

এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন। তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।

এর আগে, আজ সকাল বেলা সাড়ে ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪